যুক্তরাষ্ট্রের দুটি শহরের কাউন্সিল ম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ‍্যালক ও দুলাভাই

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual4 Ad Code

অতিথি প্রতিবেদক :

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউজারসি স্টেটের আটলান্টিক সিটি ও মিশিগানের হেমট্রামিক শহরের কাউন্সিলম‍্যনা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ‍্যালক ও দুলাভাই । উভয়েরই দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় । তারা দুজন হলেন সোহেল আহমেদ ও মাহফুজুর রহমান । জানা যায়, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত নিউজারসির আটলান্টিক সিটিতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত সোহেল এর আগেও নির্বাচন করে অল্প কিছু ভোটের জন্য প্রাইমারি থেকে সটকে পড়েন ।

Manual3 Ad Code

এবার তিনি কাউন্সিল এট লারজ পদে বর্তমান মেয়রের প‍্যানেলে ডেমোক্রেট থেকে লড়াই করছেন । আগামী ১০ জুন সে শহরে ভোট হওয়ার কথা রয়েছে ।

Manual7 Ad Code

উল্লেখ‍্য সোহেল নিউজারসি রাজ‍্যের বিভিননো সামাজিক সংগঠনের সাথে জড়িত । এ প্রসংগে সোহেল বলেন, প্রবাসীদের কথা সিটিতে কথা বলতে চাই আমি । বাংলাদেশ রিপ্রেজেনট করতেই আমার এই লড়াই । এদিকে বিগত ১১/১২ বছর থেকে বসবাসকারী মাহফুজ আমেরিকার অনলাইনে ও অফলাইন সহ দেশের প্রবাসের বেশ কিছু সামাজিক সংগঠনের জড়িত । তিনি এবছরের আগষ্টের ৫ তারিখের প্রাইমারি নির্বাচনের জন‍্য মিশিগানের বাংলাদেশী আরব পোলিশ আমেরিকানদের শহর হেমট্রামিক শহরে কাউন্সিলম‍্যান পদে লড়ছেন ।

Manual7 Ad Code

তাঁর ব্যক্তিগত সহকারী শাহজাহান হিটলার বিষয়টি নিশ্চিত করেছেন । মাহফুজ রোটারেকট ক্লাব অব সিলেট নিউ সিটি ও রোটারেকট ক্লাব অব নিউইয়র্ক কুইনসের প্রতিষ্ঠাতা সভাপতি সহ ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি । সেই সাথে মিশিগানের কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ।

পোস্টাল জবের পাশাপাশি কমিউনিটির সাধারণ মানুষের সেবা করছেন । এ প্রসংগে মাহফুজ বলেন, মিশিগান ও হেমট্রামিক বাসীর জন‍্য সঠিক স্বাস্থ্য সেবা, পরিস্কার পরিচ্ছন্নতা ও উন্নত নাগরিক সেবা পরিবেশ সহ নিরাপত্তা সহ শিক্ষা ও সামাজিক পরযায়ে আমি কাজ করতে চাই ।

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code