মঙ্গলবার আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আত্মসমর্পণ করতে পারেন। তার আইনজীবীর বরাতে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। মুখ বন্ধ রাখতে এক পর্ন তারকাকে অর্থ দেওয়ায় ট্রাম্প অভিযুক্ত হয়েছেন।

Manual6 Ad Code

নিউ ইয়র্কের ম্যান হাটনের গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার অভিযোগ গঠন করে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ। যদিও ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

ব্র্যাগের কার্যালয় নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রকাশ করা হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code