খালাস পেলেন ‘যুদ্ধাপরাধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Manual7 Ad Code

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Manual3 Ad Code

গত ২২ জুলাই একই বেঞ্চ রায়ের জন্য এ দিনটি নির্ধারণ করেছিল। মোবারকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অপরপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। গত ৮ জুলাই থেকে এ আপিলের শুনানি চলছিল।

Manual8 Ad Code

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সদস্য হিসেবে চিহ্নিত করে পাঁচটি অভিযোগের মধ্যে দুটিতে দোষী সাব্যস্ত করা হয়। একটিতে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজকের রায়ে তার মৃত্যুদণ্ড রদ করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • খালাস পেলেন ‘যুদ্ধাপরাধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code