বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

হাকিকুল ইসলাম খোকন

Manual5 Ad Code

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে গত ২৫ জুলাই ২০২৫,শুক্রবার ‘July Beyond Borders’ জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় শেখ হাসিনা সরকারের। পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শত শিক্ষার্থী-জনতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ।

Manual1 Ad Code

বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। গণহত্যার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অনেকেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন দূতাবাসে, তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন।অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code