

সাপাহার (নওগাঁ) :
সাপাহার সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ২০বোতল ভারতীয় ম্যাগডোল মাদক উদ্ধার করেছে ১৬বিজিবির আদাতলা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্য। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পাতাড়ী সীমান্তের ২৪০এর ৭এস পিলার এলাকায় নব আদাতলা নামক স্থান হতে মাদকগুলি উদ্ধার করা হয়।
জানা গেছে ওই দিন ভোর বেলায় আদাতলা বিজিবি ক্যাম্পের এক দল টহলরত জোয়ানরা ওই এলাকায় টহলে গেলে উক্ত স্থানে মাদকগুলি একটি চটের ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এর পর ওই ব্যাগটি সেখান থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসে ব্যাগ খুলে তার ভিতর হতে ২০বোতল ভারতীয় ম্যাগডোল মদের বোতল দেখতে পায়। এবিষয়ে আদাতলা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সালাম এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে উদ্ধারকৃত মাদকগুলি ব্যাটালিয়ানে জমা দেওয়া হবে এবং স্থানীয় থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়রী করা হবে বেল জানান। উল্লেখ্য পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকলেও রহস্য জনক ভাবে সাপাহার উপজেলায় প্রায় প্রতিদিন বিভিন্ন স্থান হতে মাদক উদ্ধারের বিষয়টি স্থানীয় অভিভাবক ও অভিজ্ঞ মহলকে বেশ ভাবিয়ে তুলেছে বলে জানা গেছে।