জার্মানির ৭০ শতাংশ লোক করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

করোনাভাইরাস নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নেয়া দরকার, সেটিই নেয়া হবে বলে জানিয়েছে জার্মানি। ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটির ৭০ শতাংশ লোক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, এই মহামারী থেকে নিস্তার পেতে যা করার দরকার, আমরা সেটিই করব। বাজেটে যে অর্থ বরাদ্দ দিতে হয়, সেটাই দেয়া হবে। বিবিসি ও রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

 

ব্যাপক ঝুঁকির কথা স্বীকার করে মেরকেল বলেন, কীভাবে এই সংকট তৈরি হয়েছে, তা আমার জানা নেই। যখন এখানে এই ভাইরাস আসে, তখন তার প্রতিষেধক, টিকা কিংবা চিকিৎসাও আমাদের কাছে নেই। যে কারণে ৬০-৭০ শতাংশ লোক এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

Manual4 Ad Code

বার্লিনে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মেরকেল এ ধারণা প্রকাশ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে এটিই মেরকেলের প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় ভাইরাস ছড়ানোর গতি কীভাবে কমানো যায়, সেদিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

Manual5 Ad Code

তবে মেরকেলের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন চেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে মানুষের মধ্যে আতঙ্কা বেড়ে যাবে।

এই ভাইরাসে জার্মানিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি। বুধবার প্রথমবারের মতো এক পার্লামেন্ট সদস্য আক্রান্ত হয়েছেন বলে খবরে জানা গেছে।

দেশটির রাজনৈতিক দল লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস বলছে, তাদের এক আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code