ভোক্তা অধিকার উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

মেহেরপুর জেলা প্রতিনিধি :
ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিসি মাহমুদুল হাসান, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, জেলা মার্কেটিং কর্মকর্তা জিব্রাইল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর তাজমুল হক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আসকার আলী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রমূখ।
এদিকে গাংনীতে দিবসটি পালন উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যাালি বের হয়ে হাসপাতাল বাজার এলাকা ঘুরে এসে একই স্থানে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়ারনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code