লন্ডনে স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

করোনা ভাইরাসের দ্রুত বিস্তারে স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় ‘স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২০’ এর অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। লন্ডন ও আশেপাশের শহরগুলোতে কোভিড-১৯ ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে সম্মানিত আমন্ত্রিত অতিথিদের স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন লন্ডন ৩০ মার্চ সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টারে অবস্থিত ‘দ্য মেথোডিস্ট চার্চ সেন্ট্রাল হলে’ অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২০’ এর অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করছে।

Manual5 Ad Code

জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমন্ত্রিত অতিথিদের সাময়িক অসুবিধার জন্য হাই কমিশন গভীর দুঃখ প্রকাশ করছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং বৃহত্তর জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি কমে গেলে হাই কমিশন এই অনুষ্ঠান বিষয়ে নতুন ঘোষণা দিবে।

বাংলাদেশ হাই কমিশন কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিচ্ছে এবং সবার স্বাস্থ্য সুরক্ষা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code