করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসার পাশে ফেসবুক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে সহায়তায় এগিয়ে এলো ফেসবুক। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ অর্থনৈতিক সংকট মোকাবেলায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করার ঘোষণা দিয়েছে। সাহায্য হিসেবে নগদ অর্থ ও অ্যাড ক্রেডিট (বিজ্ঞাপনের জন্য অর্থ) হিসেবে এই পরিমাণ সাহায্য দেবে প্রতিষ্ঠানটি।

Manual4 Ad Code

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শার্ল সান্দবার্গের একটি পোস্টের বরাত দিয়ে ফোর্বস এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে এ সহায়তা দেবে ফেসবুকে। বেশিরভাগ ক্ষেত্রে নগদ অর্থের মাধ্যমেই এ সহায়তা দেওয়া হবে। কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে ফেসবুক।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code