খালেদা জিয়া আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন: ফখরুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ‘ফিরোজা ভবনে’ সদ্য মুক্তি পাওয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Manual5 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ম্যাডামকে জানাতে এসেছি, আমরা ওনার মুক্তিতে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি, উনি যেন এখান থেকে উঠে দাঁড়াতে পারেন। আবার রাজনীতিতে আসতে পারেন, সেই কথাগুলো বলেছি। ওনার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে ওনার বাসায় গিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আপাতত কিছুদিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টাইনে রাখা হবে।’

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসন সঙ্গে সাক্ষাতের সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

এছাড়া ছয় সদস্যের ডাক্তারদের একটা টিম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন। তারা হলেন, প্রফেসর ডাক্তার এফ এফ রহমান, প্রফেসর ডাক্তার রজিবুল ইসলাম, প্রফেসর ডাক্তার আব্দুল কদ্দুস, প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান, প্রফেসর সিরাজ উদ্দিন ও প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code