গুয়াতেমালায় ৬.১ মাত্রার ভূমিকম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গুয়াতেমালার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার
(২৬ জানুয়ারি) রাতে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এই
কম্পন প্রতিবেশী এল সালভাদরেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ
(ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর
জানিয়েছে।

Manual8 Ad Code

ভূমিকম্পটি এমন সময় অনুভূত হয়েছে যখন মধ্যরাতে গভীর ঘুমে মগ্ন ছিলেন স্থানীয়
বাসিন্দারা। রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৬০ মাইল (১০০কিলোমিটার)
দক্ষিণে ট্যাক্সিস্কো শহরের কাছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এসময় শহরটিতে
অ্যালার্ম বেজে উঠলে সঙ্গে সঙ্গে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন আতঙ্কিত
বাসিন্দারা।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) গভীরতায়
আঘাত হানে।

Manual3 Ad Code

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর
পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code