বিশেষ মহড়ায় ইরানের সামরিক বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশেষ এ মহড়ার নাম দেওয়া হয়েছে জুলফিকার-১৪০০।

যৌথ মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি জানিয়েছেন, মহড়ায় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ও আর্মর্ড ইউনিট, মেকানাইজড রেজিমেন্ট, এয়ার ডিফেন্স ইউনিট, নৌবাহিনী এবং বিমানবাহিনী অংশ নিয়েছে।

তিনি বলেন, মহড়ায় অংশ নেওয়া কোস্টাল এবং টেকনিক্যাল ইউনিট এরইমধ্যে নানা ধরনের গোয়েন্দাবৃত্তি, নজরদারি এবং যুদ্ধ পরিচালনার মহড়া সফলভাবে শেষ করেছে।

Manual7 Ad Code

এসময় মহড়ায় অংশ নেওয়া সেনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়েলফেয়ারের সরঞ্জামাদি এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করে। এছাড়া বোয়িং ৭০৭ সহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান এ মহড়ায় অংশ নিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code