ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে অগ্রযাত্রার সময় এখনই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ উপলক্ষে আগামী মার্চ মাসে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’, ’বেস্ট অব বাংলাদেশ এক্সপো ২০২৩’ এবং ’বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এর আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই।

Manual1 Ad Code

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, মার্চের ১১-১৩ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে এই সামিট বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, এই সামিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৈশ্বিক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক, বাজার বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে এই আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code