

নড়াইল প্রতিনিধি :
নড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করোনা প্রতিরোধে সময় উপযোগি পদক্ষেপ নিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। নড়াইল শহরের ০৫ টি জনবহুল স্পটে জরুরী ভিত্তিতে দৃষ্টিনন্দন হ্যান্ড ওয়াশিং বেসিন নির্মাণ করে দিয়েছে। সেখানে পর্যাপ্ত সাবানের ব্যবস্থা করা হয়েছে। স্পট গুলো হচ্ছে ডিসি অফিস চত্বর, উপজেলা পরিষদ টত্বর, জেলা পরিষদ এলাকা, শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজার ও মুচিপোল। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের রূপগঞ্জ এলাকার বেসিনটি ব্যবহারের সময় একাধিক ব্যক্তি এ মহতি উদ্যোগের ভুয়সি প্রশংসা করেন। স্থানীয়রা জানান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে কর্মরত উপ-সহকারি প্রকৌশলী মোঃ মাহমুদুল আলা এবং উপ-সহকারি প্রকৌশলী জিএম এহসানুল হক মাঝে মধ্যে এসব বেসিন তদারকি করছেন। বেসিন ব্যবহারকারিদের হাত ধোয়ার নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছেন। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মহ: ছারোয়ার হোসেন জানান,শহরে হাত ধোয়ার তেমন কোন ভালো পরিবশে নেই। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা ও উপহরন পেলে মানুষ হাত ধোয়ায় অভ্যস্থ হবে। করোনা পরিস্থিতির মোকাবেলা করতে জনস্বার্থেই তড়িৎ এ ব্যবস্থা নেয়া হয়েছে।