সোলাদানা বাজার ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

পাইকগাছা (খুলনা) :
পাইকগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সোলাদানা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাইকগাছা শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ আবু জাফর। শাখা ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, জয়দেব দাশ, আজিবর রহমান, ইউপি সদস্য ঠাকুর দাস সরদার, আবু সাঈদ মোল্লা, আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, আব্দুস সবুর, মন্ডল, আবু বক্কর সিদ্দিক শিকারী, রাজেশ মন্ডল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code