ভেড়ামারায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ভেড়ামারা (কুষ্টিয়া) :
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সোমবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ব্যাডমিন্টন কোটে ইউএনও কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা’২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজালাল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, মোকারিমপুর ইউনিয়নেরর চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশনারা, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু প্রমুখ। টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহন করেন। মনি গ্রুপ ২-০ সেটে এ কে কন্সট্রাকশন কে পরাজিত করেন। মনি গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code