মেহেরপুরের গাংনীতে জালনোট প্রতিরোধে কর্মশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ব্যাংক,খুলনার আয়োজনে এবং সোনালী ব্যাংক লিমিঃ, গাংনী শাখার সহযোগিতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছ্।ে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা, ইয়ানুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন, বাংলাদেশ ব্যাংক ,খুলনার উপ- মহাব্যবস্থাপক আলাউদ্দীন হোসেন, সোনালী ব্যাংক লিঃ চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আব্দুল মজিদ,গাংনী থানার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিঃ, গাংনী শাখার শাখা ব্যবস্থাপক হাশেমউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক লিমিঃ, গাংনী শাখার শাখা ব্যবস্থাপক হাশেমউদ্দীন ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার আসল নোট সনাক্ত করার কয়েকটি নমুনা তুলে ধরা হয় ।বাংলাদেশ ব্যাংক ,খুলনার উপ- মহাব্যবস্থাপক আলাউদ্দীন হোসেন আসল টাকা চেনার সহজ উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।তিনি নিজ নিজ জায়গা থেকে ফ্যামিলি, কমিউনিটি, সোসাইটির সকলকে বিষয়টি অবগত করানোর জন্য আহবান জানান।ওয়ার্কশপে সরকারী কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code