করোনা ভাইরাস প্রতিরোধে হাটহাজারী উপজেলায় ইউএনও রুহুল আমিন নেতৃত্বে যৌথ অভিযান চলছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী :
সারা দেশের মত করোনা ভাইরাস প্রতিরোধে হাটহাজারী উপজেলায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত তিন দিন থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী র্কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফ উল্ল্যাহ ও মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মাসুদ আলম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।ইউএনও রুহুল আমিন উপজেলার ফরহাদবাদ,গুমানমর্দন,মির্জাপুর,নাঙ্গলমোড়া,ছিপাতলী,চিকনদন্ডী,দক্ষিন মার্দাশা,পৌরসদর সহ বিভিন্ন বাজার,বিভিন্ন ইউনিয়নে ও গ্রামে গঞ্জে জনসমাগম দূর করতে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ জনগণকে সচেতনতামূলক লিফলেট বিতরণ, খেলার মাঠে জনসচেতনতামূলক বক্তব্য,ওয়াজ মাহফিল, তিনজনের অধিক লোকজন দেখলে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়।
এদিকে শনিবার(২৮মার্চ) সকাল ৯টা হতে ১১:৩০টা পর্যন্ত দক্ষিণ মাদার্শা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে যে সব বাড়িতে হোম কোয়ারেন্টিনে প্রবাসী আছেন তারা কোয়ারেন্টিন এর শর্ত মানছেন কিনা তা যাচাই করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং মডেল থানার একটি চৌকস দল। এসময় ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
এছাড়া পৌরসদরে করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে সড়ক-মহাসড়কে জীবাণুনাশক পানি ছিটাচ্ছে হাটহাজারী পৌর প্রশাসক। গতকাল শুক্রবার সকাল থেকে পৌরসভার কয়েকটি গাড়িতে করে এ কার্যক্রম চালু করেছে প্রশাসন। পৌরসভার বেশ কয়েকজন কর্মী নিয়ে এই কার্যক্রম চলছে। পৌরসভার বিভিন্ন সড়ক ও গাড়িতে বিস্নচিং পাউডার মেশানো পানি ছিটানো হচ্ছে।
গত কয়েকদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে ‘হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিত করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রম্নহুল আমিন।
ইউএনও রুহুল আমিন বলেন, পৌরসভার বিভিন্ন সড়কে বিস্নচিং পাউডার মেশানো পানি ছিটানো কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে প্রতিদিন ৯ হাজার লিটার জীবাণুনাশক পানি ছিটানো হবে। সেনাবাহিনী, পুলিশ, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের নিয়ে বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে চলছে অভিযান।
ইউএনও রুহুল আমিন আরো বলেন, শনিবার (২৮ মার্চ) থেকে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য দ্রব্য। হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার)’র নিয়ে তালিকা তৈরি করে এ খাদ্য দ্রব্য দেওয়া হবে। পৌরসভার সহায়ক কমিটির সদস্যদের মাধ্যমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের দেওয়া হবে খাদ্যদ্রব্য। সরকারি চাউলসহ এসব খাদ্য দ্রব্য বিতরণের সময় যদি কোন অনিয়ম হয় তাহলে জড়িতদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস’া নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code