মধুখালীতে নিন্ম আয়ের কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালীতে করোনাভাইরাসের কারনে সরকার কর্তৃক সাধারন ছুটি ঘোষনা করায় অঘোষিত লকডাউনের কারনে নিন্ম আয়ের কর্মহীন মানুষের খাদ্য সংকট মোকাবেলায় আওয়াামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুর রহমানের পক্ষ থেকে ফরিদপুরের মধুখালীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মোঃ আব্দুর রহমানের পক্ষে ৫শ পরিবারের মাধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও করোনাভাইরাস প্রতিরোধ উপকরণ বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ আওয়াামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য রইচ উদ্দিন ফকির, গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াররম্যান ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.ইদ্রিস আলী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আযম নিলু, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, নারী নেত্রী তামান্না প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code