লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ফোন পেয়ে বৃদ্ধের জন্য ঔষধ ও খাদ্যদ্রব্য নিয়ে হাজির ইউএনও রুমি।
ভোলা জেলা সংবাদদাতা।
ভোলাল লালমোহনের ইউএনও হাবিবুল হাসির রুমির কাছে গত বুধবার রাতের বেলায় মোবাইলে ফোন এলো লালমোহন বদরপুর ইউনিয়নের বৃদ্ধ খোকন বিবির। তার ঔষধ নেই, বাড়িতে খাবারও নেই। তাই রাতেই খোকন বিবির বাড়িতে দুই মাসের ঔষধ ও চাল, ডাল, আলু নিয়ে হাজির হলেন ইউএনও হাবিবুল হাসান রুমি। খোকন বিবির হাতে তুলে দিলেন ঔষধ ও খাদ্য সামগ্রী। বিধবা বৃদ্ধ খোকন বিবির চোখে মুখে ফুটে উঠলো হাসির ঝিলিক।
একই সাথে রাতেই গজারিয়ার নম গ্রামের বিধবা সাবিত্রী রাণী, সিকদার হাটের অন্ধ ভিক্ষুক রাশেদাসহ কয়েকজনের বাড়িতে পৌছে দিলেন সরকারি সাহায্য চাল, ডাল, আলু। তারা করোনা ভাইরাস কি তা বোঝেনা। তাদের খাবার দরকার। ঔষধ দরকার। কিছুদিনের জন্য হলেও তাদের মুখে খাবার তুলে দিতে পেরেছেন ইউএনও হাবিবুল হাসান রুমি। উল্লেখ্য এই গৃহহীন তিন জনকে কয়েক দিন পূর্বে একটি করে ঘড় দিয়েছিলেন ইউএনও। এ ছাড়াও তিনি কর্মহীন মুচি,হিজরা, বেদে, এবং অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে সরকারের দেয়া মানবিক সাহায্যে পৌঁছে দিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code