“ত্রাণের সাথে আল-কোরআন; বাড়ীতে পড়ে সময় কাটান” উদ্যোগ গ্রহণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নওগাঁ :
নওগাঁর মান্দায় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া কয়েকটি মুসলিম পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং একইসাথে বেশকিছু কোরআন শরীফ বিতরণ করেছেন তৌহিদ বাদল নামের এক যুবক । তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি।

Manual7 Ad Code

এ সম্পর্কে তৌহিদ বাদল বলেন, আমার সীমিত সাধ্যের মধ্যে আমি কতিপয় পরিবারকে আর্থিকভাবে কিছু সহায়তা করার চেষ্টা করেছি, পাশাপাশি কর্মহীন গৃহবন্দী হয়ে পড়া মুসলিম ভাই-বোনেরা যাতে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন বই পড়ে সময় কাটাতে পারেন সেজন্য “ত্রাণের সাথে আল-কোরআন; বাড়ীতে পড়ে সময় কাটান” শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছি।

Manual2 Ad Code

এই মহামারী থেকে পরিত্রান পাবার জন্য প্রত্যেকের উচিৎ নিজ গৃহে অবস্থান করে নিজ নিজ ধর্মীয় উপাসনা করাসহ বই পড়ে সময় কাটানো। এসময় তিনি সমাজের বিত্তবানদের নিজ এলাকার দুঃস্থ মানুষদের সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন- অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য খুব বেশি সম্পদের প্রয়োজন হয় না, শুধু ইচ্ছা শক্তিই যথেষ্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code