করোনা যুদ্ধে ইতালিতে শতাধিক ডাক্তার-নার্সের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে শতাধিক ডাক্তার ও নার্সের মৃত্যু হয়েছে। ইতালির একটি স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual2 Ad Code

গতকাল বৃহস্পতিবার এফএনওএমসিইও নামের ওই সংস্থার একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১০০ কিংবা ১০১ জন ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন। এদিকে ইতালির বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, দেশটিতে এ পর্যন্ত ৩০ জন নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ বিষয়ে এফএনওএমসিইও’র প্রেসিডেন্ট ফিলিপ্পো আনেল্লি বলেন, কোন ধরণের সুরক্ষা ছাড়া আমরা আমাদের স্বাস্থ্য কর্মীদের মরার জন্য যুদ্ধে পাঠাতে পারিনা।

Manual8 Ad Code

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন । মারা গেছেন ১৮ হাজার ২৭৯ জন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code