নিউইয়র্কে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়লো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কে লকডাউনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়লো। নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫ মে পর্যন্ত এ রাজ্যের লকডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার গভর্নর উপাত্ত তুলে ধরে বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। হাসপাতাল ও আইসিইউ’তে রোগী ভর্তি কমছে। প্রতিদিনের ব্রিফিংকালে কোমো উল্লেখ করেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীতার ওপর জোর দেন তিনি।

Manual1 Ad Code

গভর্নর কোমো জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code