নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সাপ্তাহিক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :

Manual8 Ad Code

করোনা মহামারীতে কমিউনিটির সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও পারস্পরিক সাহায্য সহযোগীতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে প্রত্যেক শুক্রবার সন্ধ্যা ৮:০০ঘটিকার সময় নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ নিয়মিত ভিডিও কনফারেন্সে মিলিত হচ্ছেন।এরই ধারাবাহিকতায় আজ ১৭ই এপ্রিল,রোজ শুক্রবার নির্ধারিত সময়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।পারস্পরিক সৌহার্দ বিনিময়,নিউইয়র্কস্থ বাঙালি কমিউনিটির করোনা পরিস্থিতি ও করোনা উপলক্ষ্যে সরকারের নানামুখী সাহায্য সহযোগীতা বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় তথ্য বিনিময় হয়।নেতৃবৃন্দ স্বউদ্যোগে নিজ নিজ গ্রাম,পাড়া,মহল্লায় নিত্যপ্রয়োজনীয় খাবারদাবার সহ আর্থিক সাহায্য নিয়ে গরীব দিনমজুরদের পাশে দাড়িয়েছেন যা প্রশংসা যোগ্য।আসন্ন রমযান উপলক্ষ্যে সরকারের পাশাপাশি সকল বিত্তবানদেরকেও অসহায় কাজ হারানো মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করা হয়।বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে নেতৃবৃন্দ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করলেও জনসচেতনতা বিষয়ে হতাশা ব্যক্ত করেন।জনগন হাটবাজারে ও পাব্লিক প্লেসে ন্যূনতম সামাজিক দূরত্বও বজায় রাখছেন না।বাজার হাঠ সহ হোটেল-মুদির দোকানে আয়েশে গালগল্প দেখলে মনে হয় তারা প্রাণনাশী করোনাকে সাদরে আমন্ত্রণ জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।সরকারের পক্ষে একা বিশাল জনগোষ্টীকে সচেতন করে তুলা কষ্টসাধ্য তাই করোনার রাহুগ্রাসে অবস্থান করা ইউরোপ আমেরিকার সকল প্রবাসীদেরকে নিজ গ্রাম পাড়া মহল্লা সহ আত্মীয়স্বজন কে করোনা বিষয়ে সচেতন করতে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code