করোনা ভাইরাসে মেরিল্যান্ডের তালেব চৌধুরীর ইন্তেকাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে প্রাণ গেল আরো এক বাংলাদেশির। তালেব আহমেদ চৌধুরী (৪৫) বেশ কয়েকদিন ধরেই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে মেরিল্যান্ড সিলভার স্প্রিং এর হলিক্রস হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

Manual2 Ad Code

১৯ এপ্রিল রোববার বিকালে করোনা ভাইরাসের কাছে হেরে গিয়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিলেট প্রবাসী তালেব আহমেদ চৌধুরী বড়উধা সাচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক সন্তান সহ বহু গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

তালেব আহমেদ চৌধুরীর মৃত্যু সহ বৃহত্তর ওয়াশিংটনে ৪ বাংলাদেশী করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া বহু বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। বিশেষ করে ভার্জিনিয়ার উডব্রিজ, লরটন, স্প্রিংফিলড, আর্লিংটন, ফেয়ার ফ্যাক্স সহ বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code