ইসলামপুরে ৩৮৪ বস্তা সরকারি চাল জব্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

জামালপুর সংবাদদাতা ॥

Manual7 Ad Code

জামালপুরের ইসলামপুরে তিন চাল ব্যবসায়ীর গুদাম থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচির ৩৮৪বস্তা চাল উদ্ধার করেছে।
২০ এপ্রিল দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে গুঠাইল বাজারে নন্দু নামে এক ব্যবসায়ীর গুদামে ১৮৫ বস্তা এবং মোশারফ ও মোয়াজ্জেম নামে দুই চাল ব্যবসায়ী গুদামে মজুদ করা ১৯৯ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসুচির হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল উদ্ধার করা হয় ।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গতকাল রাতেই তাদের গুদাম সিলগালা করা হয় । পরে আজ সকাল থেকে তিনটি গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোট ৩৮৪ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১৯ হাজার ২শ কেজি সরকারি চাল উদ্ধার হয়। গুদাম মালিক নন্দু , মোশারফ ও মোয়াজ্জেম পাওয়া যায়নি তারা পলাতক রয়েছে। এব্যাপারে মামলা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code