গৌরীপুরে জীবাণুনাশক টানেল স্থাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে উপজেলা সদরের ধানমহাল এ টানেল স্থাপন করা হয়। টানেল আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, করোনার এ দুঃসময়ে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। বিশেষ প্রয়োজনে বাহিরে এলে অবশ্যই জীবানুনাশক ব্যবহার করে জীবানুমুক্ত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক অব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, জেলা যুবলীগের সদস্য তানজীর আহমেদ রাজিব, শংকর ঘোষ পিলু প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে এসো গৌরীপুর গড়িই প্রথম জীবাণুনাশক টানেল স্থাপন করেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code