কবি নজরুল বিশ^বিদ্যালয় শিক্ষার্থী হত্যা বিচার দাবিতে মানবন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ময়মনসিংহ :
রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল বিশ^বিদ্যালয় শিক্ষার্থী তৌহিদ হত্যার বিচারের দাবিতে মানবন্ধন করেছে বিশ^বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে তৌহিদ হত্যার বিচার চেয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানবন্ধন করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীরা। এ সময় তৌহিদ হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় একটি মেসে ঢুকে তৌহিদুল ইসলাম খান (২৪) কে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। ময়মনসিংহ নগরের এ হত্যার ঘটনা ঘটে। সে বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code