গৌরীপুর অধ্যাপক কাজী মোনায়েম’র স্মরণ সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, লেখক অধ্যাপক কাজী এম এ মোনায়েম এর স্মরণসভা ও মিলাদ মাহফিল গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হয়।
গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে গৌরীপুর প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছারের সঞ্চলনায় স্মরন সভায় বক্তব্য রাখেন প্রেসসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, কমল সরকার, কাজী মোনায়েম এর কনিষ্ট পুত্র সানাউল হক রাজিব, বিশিষ্ট ছড়াকার আজম জহিরুল ইসলাম, সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, রইছ উদ্দিন, সাংবাদিক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক আরিফ আহমেদ, প্রমূখ। উপস্থিত ছিলেন কাজী মোনায়েম এর অনুজ কাজী এনামুল হক, সাংবাদিক ওবায়দুর রহমান। উল্লেখ্য গত ২৪ এপ্রিল কাজী মোনায়েম মৃত্যুবরণ করেন। তিনি সত্তর দশকে ছাত্রজীবনে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৪ সনে ময়মনসিংহের বাংলার দর্পন, চট্টগ্রামের দৈনিক দেশবাংলা, ১৯৭৬ সনে খুলনার দৈনিক পূর্বাঞ্চল এবং ১৯৭৭ সনে ঢাকার দৈনিক দেশবাংলা, ১৯৮০ সনে ১ জুলাই থেকে দৈনিক সংবাদের নিজস্ব সংবাদদাতা ছিলেন। পরে সরকারী কলেজে চাকুরী নিয়োগের কারনে সাংবাদিকতা জীবনে ইতি টানেন। সাংবাদিকতায় কাজী মোনায়েম ১৯৮৩ সালে গৌরীপুর উপজেলা পরিষদ কতৃক কৃতি সাংবাদিক পুরস্কার, ২০০৩ সালে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ বিএনসিসির শিক্ষক হিসাবে পুরস্কার লাভ ও ২০১৪ সালে বীরাঙ্গনা সখিনা সিলভার এওয়ার্ড লাভ করেন।
তাঁর লেখা ‘গৌরীপুরের ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তী’ নামে একটি বই রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code