এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটার জ্যোতি পেলেন এক লাখ টাকা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: এশিয়া কাপজয়ী জাতীয় নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শেরপুরের কৃতি সন্তান নিগার জ্যোতিকে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে শহরের চকবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জ্যোতির আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এর আগে এশিয়া কাপজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নিগার সুলতানা জ্যোতিকে গত বছরের ১৩ জুন শেরপুরে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিক এমপি জাতীয় দলের এই ক্রিকেটারকে তার অনবদ্য কীর্তির জন্য এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। সেই প্রতিশ্রুত অর্থই বুধবার জ্যোতির হাতে তুলে দিয়ে কথা রাখলেন হুইপ আতিক এমপি।

Manual3 Ad Code

শেরপুর শহরের ১নং ওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা হক দম্পতির মেয়ে নিগার সুলতানা জ্যোতি। ২০১৮ সালের ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

টুর্নামেন্টের ফাইনালে পরাশক্তি ভারতের বিপক্ষে জ্যোতি ২৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছিলেন। তার ওই ইনিংসটিই বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code