মুক্তাগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর খাদ্যদ্রব্য ও ত্রাণসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার দুপরে তাঁর নির্বাচনী এলাকা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩৫০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এ সময় মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার,মুক্তাগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মুক্তাগাছা পৌর আওয়ামী লীগের আহবায়ক আরব আলী ও প্রতিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী ফয়সাল রাব্বী তানিম উপস্থিত ছিলেন।
এ সময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান থাকবে, ধারাবাহিক ভাবে সকল অসহায় পরিবারের মাঝেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code