সরিষাবাড়ী রাস্তায় ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে বেহাল রাস্তার সংস্কারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। ক্ষত বিক্ষত কর্দমাক্ত রাস্তায় ধান রোপণ করে ১০ গ্রামের মানুষ এ প্রতিবাদ কর্মসূচী পালন করে। রোববার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর পুকুরপাড় এলাকায় পাঁচ সহ¯্রাধিক ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ-শিশুসহ এলাকাবাসী এ সব কর্মসূচী পালন করে। আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, সমাজ সেবক বেলায়েত হোসেন, কল্পনা বেগম, নার্গিস বেগম, বিউটি বেগমসহ কয়েকজন শিক্ষার্থী। মানববন্ধন ও সমাবেশ গ্রামের সুবিধা বঞ্চিত ক্ষতিগ্রস্থ্য স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চলাচলের অযোগ্য রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন অসহায় এলাকাবাসী।
বিক্ষুব্ধ এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের শতবর্ষী ডোয়াইল বাজার হতে বেপারী পাড়া বাজার পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তা (যার আইডি নং-৩৩৯৮৫৪০৪১) দীর্ঘদিন যাবৎ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি বাদলে কাঁচা রাস্তাটি দিয়ে ডোয়াইল উচ্চ বিদ্যালয় এবং ডোয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সরিষাবাড়ী সদরে যোগযোগ করতে ডোয়াইল বেপারীপাড়া, ডোয়াইল কাজী সদর, ডোয়াইল ডুলু পাড়া, ডোয়াইল পূর্ব পাড়া, ডোয়াইল ঘোনার পাড়া, ডোয়াইল বিলপাড়া, ডোয়াইল দক্ষিন পাড়া, পরমানন্দপুর, ভবাণীপুর পূর্ব পাড়ার প্রায় ৫/৬ হাজার মানুষজন নানা ভোগান্তির মধ্যে পড়ে চলাচল করছে। বর্ষাকালীন সময়ে ভ্যান. অটো ভ্যান, সিএনজি, মোটর সাইকেলসহ কোন ধরণের যানবাহন চলাচল করতে পারেনা। রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী। যে কারনে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বেড়েই চলেছে জনসাধারণ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের দূর্ভোগের মাত্রা। সংস্কারের অভাবে রাস্তাটি এখন মরণ ফাঁদ। প্রতিদিন এই রাস্তায় শিক্ষার্থী, এই এলাকার প্রায় ৫ হাজার গ্রামবাসী এবং অন্যান্য এলাকার মানুষসহ শতশত পরিবহন চলাচল করে। কিন্তু দীর্ঘ দিনযাবৎ এই রাস্তাটির বেহাল দশা হলেও যার কোন প্রতিকার নেই। খানাখন্দে ভরা রাস্তায় দিয়ে অসুস্থ হয়ে পড়া গর্ভবতী মাদের হাসপাতালে নেয়া, আবাদী পণ্য বাজার জাত করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। খালি পায়ে হাটা চলাও দূরুহ ব্যাপার। চলাচলের অনুপযোগী এই রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন রতনের নিকট জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি জনসাধারনের চলাচলের অযোগ্য হওয়ায় গতকাল রোববার দুপুরে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। তিনি এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করনের দাবী জানান।
জানতে চাইলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিএসসি) জানান, এলাকার রাস্তাটি দিয়ে প্রায় ৫/৬ হাজার লোকজন নানা ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করছে। বর্ষাকালীন ভ্যান. অটোভ্যান, সি এন জি, মোটর সাইকেল চলাচল করতে পারেনা। জনস্বার্থে রাস্তাটি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট রাস্তা পাকা করনে জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code