

ময়মনসিংহ প্রতিনিধি :
বুধবার দপুরে ময়মনসিংহের ত্রিশাল হাসপাতালে করোনা সেম্পল কালেকশনের জন্য ত্রিশাল পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান একটি হায়েজ গাড়ি উপহার প্রদান করেছেন। গাড়িটি গ্রামে গ্রামে ঘুরে করোনা সেম্পল সংগ্রহ করবে।
এ ব্যাপারে মেয়র এ.বি.এম আনিছুজ্জামান জানান,করোনা সংকট কালে আমি ড্রাইভার,গাড়ি ও গাড়ির তেল খরচসহ গাড়িটি ত্রিশাল বাসির জন্য ত্রিশাল হাসপাতালে উপহার হিসেবে প্রদান করেছি।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান মেয়র সাহেবের গাড়িটি পেয়েছি। করোনা সেম্পল কালেকশনে এটি সহায়ক হবে।