৩টি স্যাটেলাইট পাঠানোর দাবি ইরানের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: মহাকাশে একসঙ্গে তিনটি স্যাটেলাইট সফলভাবে পাঠানোর দাবি
করেছে ইরান। রবিবার (২৮ জানুয়ারি) দেশটির পক্ষ থেকে এই দাবি করা হয়। অতীতে
একাধিক প্রচেষ্টায় ব্যর্থতার পর এবার তারা সফলতা দাবি করলো। মার্কিন বার্তা
সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাতের বেলা সিমোরগ রকেট
উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। ফুটেজ পর্যালোচনা করে এপি জানিয়েছে, ইরানের
গ্রামীণ সেমনান প্রদেশের ইমাম খোমেনি মহাকাশবন্দর থেকে এই রকেট উৎক্ষেপণ
করা হয়।

Manual6 Ad Code

রাষ্ট্রীয় টিভির এক রিপোর্টার আব্বাস রাসুলি ফুটেজে বলেছেন, সিমোরগ (রকেট) এর
গর্জন আমাদের দেশের আকাশ এবং অসীম মহাকাশে অনুরণিত হয়েছিল।

Manual4 Ad Code

খবরে স্যাটেলাইটগুলোর নাম উল্লেখ করা হয়েছে, মাহদা, কায়হান-২ ও হাতেফ-১।
মাহদাকে গবেষণা স্যাটেলাইট এবং কায়হান ও হাতেফকে ন্যানো স্যাটেলাইট যথাক্রমে
গ্লোবাল পজিশনিং এবং যোগাযোগের কাজে লাগবে।

Manual2 Ad Code

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ইসা জারেপৌর বলেছেন, মাহদা ইতোমধ্যে
পৃথিবীতে সংকেত পাঠানো শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code