বাইডেনের অগ্রাধিকার কোভিড-১৯

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাস মোকাবিলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন।বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ মোকাবিলার ডাক দিয়েছেন তিনি। তিনি বলেছেন; মানুষে মানুষে যুদ্ধ নয়, আমাদের যুদ্ধটা করোনার বিরুদ্ধে। ডেলাওয়ার অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে বাইডেন আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ ডেমোক্র্যাটদের পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি, সবসময়ই আপনারা একজন প্রেসিডেন্টের কাছে সত্য ভাষণ শুনতে চান। আমাদের এই ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি রোধ করতে হবে। বাইডেন বলেন, ডাক্তার-নার্স-সামনের কাতারের কর্মীসহ দেশের সব নাগরিকের প্রতি এটা তাদের কর্তব্য। বাইডেন আরও বলেন, এই দেশের জনগণ (মার্কিনি) ও দেশের আইন অন্য কোনও কিছুর পক্ষে দাঁড়াবে না। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের পর থেকে ট্রাম্প একের পর এক জালিয়াতির অভিযোগ তুলছেন। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি অর্থপূর্ণ কোনও প্রমাণ দেখাতে পারেননি। এছাড়া পেনসিলভানিয়ায় ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেছেন, আমাদের নির্বাচনের ফলাফল উল্টে দিতে হবে। কারণ, এতে জালিয়াতি হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code