নির্বাচনের ঘোষণা না আসলে পাকিস্তান গৃহযুদ্ধের দিকে আগাবে: ইমরান খান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে বলেছেন, নির্বাচনের ঘোষণা না আসলে দেশ গৃহযুদ্ধের দিকে আগাবে। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইমরান খান বলেন, ‘আমরা দেখব তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না অন্যথায় এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।’ তিনি বলেন, বর্তমান পার্লামেন্টে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এতে তার সরকার উৎখাতের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code