ভ্যানে ঘুরে দুস্থদের শাক-সবজি বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রায় সাড়ে ৫ হাজার কেজি বিভিন্ন শাক সবজি বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে শাক সবজি নিয়ে সারাদিন ঘুরে ঘুরে মানুষের মাঝে তা বিতরণ করেন সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রিয় যুবলীগ নেতা আনোয়ার হোসেন মনজু। বিতরণকৃত শাক সবজির মধ্যে ছিল আলু, চিচিঙ্গা, ঢেঁড়শ, করলা, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ডাটা, বেগুন ইত্যাদি। ইতিপূর্বে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেন।
আনোয়ার হোসেন মনজু জানান, কেন্দ্রিয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে তিনি নিজ এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সংকটকালীন সময়ে দুস্থদের মাঝে এ সহায়তা অব্যাহত থাকবে বলেন জানান তিনি।
গৌরীপুরে যুবলীগের শাক-সবজি বিতরণ কর্মসূচীতে অংশ গ্রহন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মোফাক্কারুল ইসলাম রূপন, আনিসুর রহমান পলাশ, আব্দুল্লাহ, আবুল কাশেম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code