খালিয়াজুরী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

খালিয়াজুরী (নেত্রকোণা প্রতিনিধি) ঃ

Manual6 Ad Code

সামাজিক দায়বদ্ধতা থেকে সম্প্রতি বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় ২ হাজার বন্যাকবলিত অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি প্রযুক্তি ও নেটওয়ার্কপূন্য সরবরাহকরী প্রতিষ্ঠান হুয়াওয়ে।

রবিবার (২৬ আগষ্ট) খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্ত্বরে অসহায় দরিদ্র বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

২ হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি গুর, ১ কেজি চিড়া, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ৬ পিচ ওরস্যালাইন ও ১টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার। এসময় খালিয়াজুরী উপাজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজীব আহম্মদ ও হুয়াওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

হুয়াওয়ে বিজ্ঞপ্তি মারফত জানা যায়, মহতী এই উদ্যোগের জন্য হুয়াওয়ের ট্যাকনোলজিষ্ট (বাংলাদেশ) লিমিটেডকে মোবাইল ফোনে সাধুবাদ জানান হাওরাঞ্চলের কৃতি সন্তান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে হুয়াওয়ের অসামান্য অবদানের প্রশংসা করে আগামীতেও বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code