

ফুলপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের নিশুনিয়াকান্দায় সরকারি কোন ত্রাণ না পৌঁছায় কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন ওই গ্রামের কৃতি সন্তান গ্রেট টেকনোলজিস লিমিটেডের ম্যানেজার (হিসাব) ও আনন্দ মোহন একাউন্টিং এ্যালামনি এসোসিয়েশনের সদস্য হজরত আলী। আনন্দ মোহন একাউন্টিং এ্যালামনি এসোসিয়েশনের তহবিল থেকে সংগ্রহকৃত খাদ্য সামগ্রী তিনি ৫নং ফুলপুর ইউনিয়নের নাকাগাঁও ও ফতেহপুর (ইংলির কান্দা) গ্রামের ৫টি পরিবারসহ মোট ২২টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ৭দিনের খাবার প্রদান করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি আটাশের চাল, ১ কেজি সয়াবিন, আধা কেজি ডাল, আধা কেজি ছোলা, আধা কেজি মুড়ি, ২ কেজি আলু ও ১ কেজি করে লবণ দেওয়া হয়। খাদ্য সামগ্রী হাতে হাতে পৌঁছে দিতে সহযোগিতা করেন, মো. এরশাদ আলী, মো. জিয়ার আলী, মো. সেহের আলী, মো. জাকারিয়া ও মোখলেছুর রহমান। হতদরিদ্র পরিবারগুলো আনন্দ মোহন একাউন্টিং এ্যালামনি এসোসিয়েশনের এ সহযোগিতা পেয়ে এসোসিয়েশনের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।