গৌরীপুর মেছো বাঘের শাবক উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

গৌরীপুর (ময়মনসিংহ) :

Manual6 Ad Code

ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। বুধবার (১জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাবকটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার দুপুরে নতুন বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল টুটুল। এসময় হঠাৎ মেছো বাঘের শাবকটি দৌড়ে এসে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে সে। স্থানীয়রা লাঠি-সোঠা নিয়ে মেছো বাঘের শাবকটিকে মারতে গেলে হোসেন তারেক নামে এক যুবক শাবকটিকে উদ্ধার করে। বর্তমানে শাবকটি খাঁচায় বন্দি করে পৌর শহরের উত্তর বাজারের মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম অপুর দোকানের সামনে রাখা হয়েছে। এদিকে মেছো বাঘের শাবক উদ্ধারের খবর পেয়ে শাবকটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছে। অনেকেই খাঁচার সামনে মোবাইল নিয়ে মেতে উঠছে ছবি ও সেলফি তুলাতে।
শফিকুল ইসলাম অপু বলেন, উদ্ধারকৃত শাবকের গায়ে বাঘের শরীরের ডোরাকাটার মতো দাগ রয়েছে। আমাদের অঞ্চলে এই প্রাণীটি বাঘাইল্যা নামে পরিচিত। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর বলেন, শাবক উদ্ধার ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বন কর্মকর্তাকে জানানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code