মুক্তাগাছা সকল মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
খালেদ খুররম পারভেজ, মুক্তাগাছা, (ময়মনসিংহ) :
মুক্তাগাছা সকল মসজিদে করোনা ভাইরাসের মহামারীর পরিস্থিতিতে উপজেলার ১ হাজার ১শত  ৭৭ টি মসজিদে সরকার ঘোষিত আর্থিক অনুদান প্রদানের শুভ সুচনা  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি। অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভা, ১নং দুল্লা ও ২নং বড়গ্রাম ইউয়িনের ২৬৭ মসজিদ কর্তৃপক্ষের হাতে নগদ ৫ হাজার টাকাকরে প্রদান করা হয়।
শুক্রবার উপজেলা পরিষদের শহীদ হযরত আলী অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সুযোগ্য  নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আজিজুল হক ইদু, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন মুক্তাগাছা উপজেলার ফিল্ড সুপার ভাইজার মুজিবুর রহমান, মডেল কেয়ারটেকার সাখাওয়াত হোসেন প্রমুখ।
 পরে ১৫ জন ইমাম-মোয়াজ্জিনকে কল্যাণ ট্রাস্টের নিজস্ব  তহবিল থেকে  আর্থিক অনুদান প্রদান করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code