গৌরীপুরে বিশ^ মানবাধিকার দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ॥
‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার ’এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিশ^ মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার(১০ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখা ও সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ গৌরীপুর শাখার যৌথ উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে শহরের কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সহসভাপতি উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রবিন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, স্বজন মেডিকেল টিম প্রধান ডাঃ একেএম মাহফুজুল হক, লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, প্রভাষক মোখলেছুর রহমান, স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মিনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, পৌর শাখার সভাপতি মোঃ ইয়াহিয়া, সদস্য গোলাম আলিমেল হাকিম মুন্সী সাকিব, ডাঃ অলকেশ পন্ডিত, মহসীন মাহমুদ, বুরহান উদ্দিন, সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার রিপন, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, সহসভাপতি আব্দুল মোনায়েম, আবুল কাশেম ও আশীষ চৌহান, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য ইউসুফ আলী মীর হোসেন সরকার মিরন, মোঃ মাহিন, মামুন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code