ধোবাউড়া দুধনই-রাউতি রাস্তার বেহাল দশা!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার থেকে রাউতি গ্রামের রেজিয়া মার্কেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গ্রামীন রাস্তাটির বেহাল দশা! যেন দেখার কেউ’ই নেই। গ্রীষ্মের তীব্র খরায় ধুলো-বালু আর বর্ষায় বৃষ্টি হলেই পুরো রাস্তা জুড়ে চলাচল অনুপযোগী হয়ে পথচারিদের কাঁদায় মাখামাখি। আর এই ধুলো-বালু এবং বর্ষার কাঁদা পানিতে চলাচলে অনুপযোগী রাস্তা দিয়ে প্রতিদিনই চলাচল করেন উপজেলার দুধনই, রাওতি, বহরভিটা, বেতগাছিয়া,কামালপুর,রাউতি মাইজপাড়া,কাশিনাথপুর পূর্বপাড়া, তারানগর,লাউগাছিয়াপাড়া গ্রামের কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক হাজার পথচারী। এছাড়াও ধোবাউড়া ও দুর্গাপুর দুটি উপজেলার সংযোগ রাস্তা এটি। চলাচলকারী পথচারীদের বর্ষা এবং শুকনো দুই সময়েই চরম দুর্ভোগে পড়তে হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ১৮ বছরেও রাস্তাটির কোন সংস্কার না করায় সদ্য বয়ে যাওয়া বানের পানির তীব্র ¯্রােতে দুই কিলোমিটার রাস্তায় দেখা দিয়েছে ৬ স্থানে ভাঙন। রাস্তার ভাঙন স্থানে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত এক মাত্র ভরসা বাশের সাঁকু আর বুষ্টির কারণে পুরো রাস্তায় কাঁদা মাড়িয়ে রাউতি গ্রামের কয়েকজন অসুস্থ্য বৃদ্ধ মহিলা সেন্ডেল হাতে নিয়ে জনপ্রতিনিধিদের উপর নিরব চাপা ক্ষোভ প্রকাশ করে করে হেটে চলছেন ধোবাউড়া স্বাস্থ্য-কমপ্লেক্সের উদ্যেশ্যে। এসময় তাদের সাথে কথা বলে জানা যায়, রোদ হলে রাস্তায় ধুলা-বালু হয়, আবার বৃষ্টি হলে রাস্তায় এতো কাঁদা হয় যে, চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পরে। লাউগাছিয়াপাড়ার মাওলানা ফজলুল হক নামের এক পথচারী বলেন, বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের এক মাত্র রাস্তা এটি। প্রতিদিনই কয়েক হাজার মানুষ চলাচল করেন এই রাস্তা দিয়ে। একটু বৃষ্টি হলেই রাস্তায় কাঁদার সৃষ্টি হয়, আর এই কাঁদা মাড়িয়েই শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসা ও কলেজে আসেন। তবে সবচেয়ে বেশি বিপদে পরেন অসুস্থ ও প্রসূতি রোগীরা। কাঁদা আর ভাঙনের কারণে রাস্তায় কোন যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষি নির্ভর কয়েকটি গ্রামের কয়েক হজার কৃষকের উৎপাদিত পণ্য ধান, গম, কাঁচা তরিতরকারি, দুগ্ধসহ খাদ্য সামগ্রী হাট-বাজারে নেয়ার সময় পরেন মহাবিপাকে। কাঁচা শাকসবজি সময়মত বাজারে না নেয়ার ফলে নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয় অনেক কৃষক। পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, ২০০২ সালে ওয়ার্ল্ড ভিশন দুধনই বাজার থেকে রেজিয়া মার্কেট পর্যন্ত কয়েক গ্রামের চলাচলের একমাত্র ৩(তিন) কিঃমিঃ এই রাস্তাটি নির্মাণ করে দেন। পরবর্তীতে কয়েকবার এলাকাবসীর উদ্যোগে সংস্কার করা হলেও সংস্কারের জন্য নজরে আসেনি কোন জনপ্রতিনিধির। স্থানীয় এলাকাবাসী জানান, নির্বাচন আসলেই এলাকায় এসে চেয়ারম্যান মেম্বার সাহেবরা এই রাস্তা পূননির্মাণ করে দিবে বলে আশ^াস দিয়ে যান কিন্তু নির্বাচিত হওয়ার পর আর খোঁজে পাওয়া যায় না। এনিয়ে পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান স্বপন তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। তবে এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিমের সাথে কথা হলে তিনি বলেন, ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ জুয়েল আরেং এর নির্দেশনায় ইতিমধ্যে রাস্তাটিতে দুইটি ব্রীজ বরাদ্ধ দেওয়া হয়েছে এবং দুধনই বাজার থেকে রেজিয়া মার্কেট পর্যন্ত রাস্তাটি পাকাকরণের জন্য সাংসদ জুয়েল আরেং এর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাব বাস্তবায়িত হলে খুব দ্রুত রাস্তাটি পাকাকরণ করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code