উপসর্গ ছাড়াই গৌরীপুরে করোনা রোগী সনাক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৩ মে) করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার ভাংনামারী ইউনিয়নে সুতির পাড় গ্রামে। সে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনারম্যান। তার নাম শিমুল, বয়স-৩২।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সে হাসপাতালে করোনা রোগীদের নমুনা আনা-নেয়ার কাজ করতো। তাঁর শরীরে করোনার কোন উপসর্গ নেই। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ৫মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে দেয়া ফলাফলে তাঁর করোনা ভাইরাস পজেটিভ আসে। বর্তমানে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশানে রাখা হয়েছে।
সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও সেঁজুতি ধর জানান, তাঁর পরিবারের কারো কোন উপসর্গ নেই। তাই তাদেরকে ১৪দিন হোমকোয়ারন্টিনে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার পর্যন্ত ১০০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৮৫জনের রেজাল্ট এসেছে নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেন সংক্রমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code