নারায়নগঞ্জ থেকে গৌরীপুরে আগতদের বাড়িতে লাল নিশান দিল এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
করোনা সংক্রমণের আশঙ্কায় নারায়নগঞ্জ থেকে গৌরীপুরে আগত শ্রমিকদের বাড়ীতে লাল নিশান টানিয়ে দিয়েছে এলাকাবাসী। বর্তমানে এ নিয়ে এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী গ্রামে।
খালিজুড়ী গ্রামের সাইফুল ইসলাম জানান, এ গ্রামের প্রায় ২৫ জন নারায়নগঞ্জের আব্রার ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতো। ইট ভাটা বন্ধ হয়ে যাওয়ায় গত ৮এপ্রিল রাতের আঁধারে তারা গৌরীপুর নিজ গ্রামে চলে আসে। বাড়ীতে আসার পর তারা হোম কোয়ারেন্টাইন না মেনে স্বাভাবিক চলাফেরা করতে থাকে।
তিনি আরো জানান, নারায়নগঞ্জ থেকে আগত শ্রমিকদের মাঝে ইয়াদ আলীর ছেলে রুকন মিয়ার (২৮) শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে এলাকাবাসীর ধারনা। এ কারনে স্থানীয় লোকজন ইটভাটা শ্রমিকদের বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছেন। লাল নিশান টানানোর ফলে ইট ভাটা শ্রমিকরা এলাকার লোকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তারা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর সাংবাদিকদের জানান, নারায়গঞ্জ থেকে আগত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code