গৌরীপুরেও ধান কাটল ছাত্রলীগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
লকডাউন এবং রোজার ফলে শ্রমিক সংকটে ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না কৃষক জায়দুল ইসলাম। খবর পেয়ে ওই দরিদ্র কৃষকের পাশে দাঁড়ায় গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (২৯ এপ্রিল) রোযা রেখে উপজেলার গাভীশিমুল গ্রামে জায়দুলের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় তারা।
এদিকে ধান কাটার খবরে ছাত্রলীগকে উৎসাহ দিতে গাভীশিমুল গ্রামে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। তিনি সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বসে থাকেন ধান ক্ষেতের আইলে। এসময় এমপি’র সঙ্গে ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন। তিনি একপর্যায়ে ধান নেয়ার কাজে ছাত্রলীগকে সহযোগিতা করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি ও পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ধান কাটা কর্মসূচীতের অংশগ্রহন করেন, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন বাচ্চু, আলী আসকর সোহাগ, মোশারফ হোসেন সুমন, আশরাফুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল মনসুর, ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ রিগান, আশিকুর রহমান পাপ্পু, মাহমুদুল হাসান মাসুদ, রাসেল মাহমুদ, মেহেদী হাসান, সাগর, কাইয়ূম, সোহানুর রহমান সোহান, মিজানুর রহমান আশিক, শাহজাহান কবির, জুয়েল হাসনাত, তামিম সরকার, আনোয়ারুল ইসলাম রাকিব, সোহাগ, হৃদয়, মারুফ, ইমরান, কায়সার আহমেদ মুরাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, গৌরীপুর থানার এস আই নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ, উপজেলা যুবলীগ নেতা মোঃ আবু সাঈদ, মোকাম্মেল হক তালুকদার, রেজাউল করিম প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code