ক্বওমী ত্বলাবা সংগঠনের উদ্যোগে দেড় হাজার মাস্ক বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
করোনা ভাইরাস সংক্রামণ থেকে সুরক্ষার জন্য ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকসহ দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে স্থানীয় ক্বওমী মাদ্রাসা ছাত্রদের অরাজনৈতিক সংগঠন ক্বওমী ত্বলাবা পরিষদ। শনিবার (৬জুন) গৌরীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা এ মাস্ক বিতরণ করেন।
সংগঠনের আহবায়ক যুবায়ের আহমদ ও সদস্য সচিব মাহমুদুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচীতে অংশগ্রহন করেন সংগঠনের সদস্য আবিদ, মারুফ, আহাদ, আপেল, মাহফূজ, রাকিব প্রমুখ।
শনিবার গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়। সাংবাদিকদের পক্ষে মাস্ক গ্রহন করেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার ও সাবেক সভাপতি কমল সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code