মিনি কম্পিউটার তৈরি করেছে নেত্রকোনার এক ছাত্র

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: নিজের অদম্য ইচ্ছে শক্তি আর বাবার অনুপ্রেরণায় মিনি কম্পিউটার তৈরি করেছে জেলার মদন উপজেলার দশম শ্রেণির ছাত্র কামরুজ্জামান আল হাদি। মাঝে মধ্যে বাসার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে হাদি নিজেই তা মেরামত করতো। এ থেকেই তার মাথায় আসে কম্পিউটার তৈরির চিন্তা।

Manual5 Ad Code

হাদি প্রাথমিকভাবে মোবাইলের মনিটর ব্যবহার করে, টিনের তৈরি সিপিইউর বক্স বানিয়ে তাতে মোবাইলের মাদারবোর্ড ব্যবহার করে দেয়া হয়েছে সিপিইউর পূর্ণাঙ্গ সেটাপ। আর হাতে লেখা অক্ষর প্রতিস্থাপন করে তৈরি করেছে কী-বোর্ড। পরিত্যক্ত সিডির চাকা ও টিনের আবরণের মধ্যে তার সংযুক্ত করে তৈরি করেছে মাউস।

টিনের তৈরি সিপিইউ থেকে একটি সাউন্ডবক্সের সংযোগ দেয়া হয়। মোবাইলে ব্যবহৃত ব্যাটারির মাধ্যমেই চলে এ মিনি কম্পিউটারের অডিও, ভিডিও, এমএস ওয়ার্ড ও ইন্টারনেট প্রোগ্রাম।

ছোট আকারের এ কম্পিউটার তৈরিতে খরচ হয়েছে প্রায় ২০০০ টাকা। ৬ মাস ধরে কাজ করে নিজেই তৈরি করেছে এ কম্পিউটার।

Manual7 Ad Code

কামরুজ্জামান আল হাদি জানায়, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীর নিজেকে গড়ে তোলা উচিত।

Manual7 Ad Code

বাবা পেশায় একজন শিক্ষক। মা গৃহিণী। ৪ ভাই ৫ বোনের মধ্যে হাদি চতুর্থ। হাদির বাবা মাওলানা সাইদুর রহমান জানান, প্রথমে তারা বিরক্ত হলেও পরে ছেলের অদম্য ইচ্ছার প্রতি সমর্থন জানান এবং যাবতীয় খরচ বহন করেন।

এ ব্যাপারে হাদির শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক খান বলেন, মদন উপজেলা থেকে জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে এরি মধ্যে হাদি সুনাম কুড়িয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউল হাসান জানান, হাদির মিনি কম্পিউটার তৈরির বিষয়টি তিনি অবগত আছেন। তাকে উপজেলা থেকে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলা থেকে পাঠানোর ব্যবস্থাও করেছেন তিনি। তার পৃষ্ঠপোষকতা দরকার বলেও তিনি মনে করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code