ইসলামপুর প্রশাসন ও ব্যবসায়ীদের মত বিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

জামালপুর প্রতিনিধি :
জামালপুর ইসলামপুর ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দোকান কিংবা প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট খোলা রাখায় পৌরসভা কর্তৃক বাজারের দুপার্শে প্রবেশ পথে জীবানুনাশক স্প্রে ব্যবস্থা করা হবে। যাতে ক্রেতারা জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে পারেন। প্রতিটি দোকানের সামনে হ্যান্ড ওয়াস ও জীবানুনাশক স্প্রে বাধ্যতামূলক থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। তাই কোনো ভাবেই বেখেয়াল হলে চলবে না। আজকের পর যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন,বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী,সম্পাদক বাবলূ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code