ঝিনাইগাতীতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রোস্তম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

সংবাদদাতা ময়মনসিংহ:: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক মোহাম্মদ রোস্তম আলী শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ উপজেলা পর্যায়ে মাধ্যমিকে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

Manual1 Ad Code

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। তিনি উপজেলার ডেফলাই গ্রামের মো. হানিফ উদ্দিন মাষ্টারের আলীর ছেলে।

Manual5 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোস্তম তার কাজের মাধ্যমেই শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code